অবাধ্যতার চক্র

সহভাগিতা

গতবার আমাদের দেখা হওয়ার পর থেকে আপনার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ?
এই সপ্তাহে কী আপনাকে মানসিক চাপের মুখে ফেলেছে এবং কী করলে পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়?
আপনার সম্প্রদায়ের লোকদের প্রয়োজন কী কী এবং আমরা কীভাবে একে অপরের প্রকাশিত চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারব?
শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন গল্পটা কী ছিল? ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমরা কী শিখেছি?
আমাদের শেষ মিটিং এ, আপনি যা শিখেছেন তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কী করতে পেরেছেন? তা কেমন ছিল?
আগের গল্পটি থেকে আপনি কারও সঙ্গে কি কিছু শেয়ার করেছেন? তারা কীভাবে সাড়া দিয়েছেন?
আগের বারে আমরা বেশ কয়েকটি প্রয়োজন চিহ্নিত করেছিলাম এবং সেই চাহিদা মেটানোর পরিকল্পনা করেছিলাম। তা কেমন হলো?
এবার, ঈশ্বরের কাছ থেকে আজকের গল্প পড়ি...

বিচারকর্তৃগণ 2: 10-23

¹⁰ সেই প্রজন্মের সমস্ত লোকজন তাদের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হওয়ার পর, অপর এক প্রজন্ম বেড়ে উঠল, যারা না চিনত সদাপ্রভুকে, না জানত তিনি ইস্রায়েলের জন্য কী কী করেছিলেন। ¹¹ পরে ইস্রায়েলীরা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল এবং বায়াল-দেবতাদের সেবা করল। ¹² তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর, সেই সদাপ্রভুকে পরিত্যাগ করল, যিনি মিশর থেকে তাদের বের করে এনেছিলেন। তারা তাদের চারপাশে বসবাসকারী লোকদের আরাধ্য বিভিন্ন দেবতাদের অনুগামী হল এবং তাদের আরাধনা করতে লাগল। তারা সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলল ¹³ কারণ তারা তাঁকে পরিত্যাগ করল এবং বায়াল-দেবতার ও অষ্টারোৎ দেবীদের সেবা করল। ¹⁴ ইস্রায়েলের বিরুদ্ধে ক্রোধের বশবর্তী হয়ে সদাপ্রভু তাদের সেই আক্রমণকারীদের হাতে সমর্পণ করলেন, যারা তাদের উপরে লুঠতরাজ চালিয়েছিল। তিনি তাদের চারপাশের সেই শত্রুদের হাতে তাদের বিক্রি করে দিলেন, যাদের প্রতিরোধ তারা আর করে উঠতে পারেনি। ¹⁵ যখনই ইস্রায়েল যুদ্ধযাত্রা করতে যেত, তাদের পরাজিত করার জন্য সদাপ্রভুর হাত তাদের বিরুদ্ধাচারী হত, ঠিক যেভাবে তিনি তাদের কাছে শপথ করেছিলেন। তাদের উপরে চরম দুর্দশা নেমে এল। ¹⁶ তখন সদাপ্রভু সেই বিচারকদের উত্থাপিত করলেন, যারা আক্রমণকারীদের হাত থেকে তাদের রক্ষা করেছিলেন। ¹⁷ তবুও তারা তাদের বিচারকদের কথায় কর্ণপাত করত না কিন্তু অন্যান্য দেবতাদের প্রতি আকৃষ্ট হয়ে বেশ্যাবৃত্তিতে নেমে তাদের আরাধনা করত। তারা দ্রুত তাদের সেই পূর্বপুরুষদের পথ থেকে ফিরে গেল, যারা সদাপ্রভুর আদেশগুলির প্রতি বাধ্য হয়ে চলতেন। ¹⁸ সদাপ্রভু যখনই তাদের জন্য কোনও বিচারক উত্থাপিত করতেন, তিনি সেই বিচারকের সহায় হতেন এবং যতদিন সেই বিচারক জীবিত থাকতেন ততদিন সদাপ্রভু তাদের শত্রুদের হাত থেকে তাদের রক্ষা করতেন; যেহেতু তাদের শোষণের কারণে ও নির্যাতনকারীদের অধীনে তাদের জীবনে উৎপন্ন কাতরোক্তির কারণে সদাপ্রভু করুণাবিষ্ট হতেন। ¹⁹ কিন্তু সেই বিচারক মারা গেলেই, লোকেরা আবার অন্যান্য দেবতাদের অনুগামী হয়ে, তাদের সেবা ও আরাধনা করার মাধ্যমে তাদের পূর্বপুরুষদের থেকেও বেশি পরিমাণে কলুষিত হয়ে বিপথগামী হয়ে পড়ত। তারা তাদের মন্দ অভ্যাস ও অনমনীয় স্বভাব ত্যাগ করতে চাইত না। ²⁰ অতএব সদাপ্রভু ইস্রায়েলের উপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বললেন, “যেহেতু এই জাতি সেই নিয়মটি ভঙ্গ করেছে, যা আমি তাদের পূর্বপুরুষদের জন্য নিরূপিত করেছিলাম এবং যেহেতু আমার কথায় তারা কর্ণপাত করেনি, ²¹ তাই আমি আর সেইসব জাতির মধ্যে কোনো জাতিকেই তাদের সামনে থেকে বিতাড়িত করব না, যিহোশূয় মারা যাওয়ার সময় যাদের অবশিষ্ট রেখে গিয়েছিল। ²² ইস্রায়েলকে পরীক্ষা করার জন্য ও তাদের পূর্বপুরুষদের মতো তারা সদাপ্রভুর পথে চলে তাঁর আজ্ঞা পালন করছে কি না তা দেখার জন্য আমি এই জাতিকে ব্যবহার করব।” ²³ সদাপ্রভু সেইসব জাতিকে সেখানে থাকতে দিলেন; তিনি যিহোশূয়ের হাতে তাদের সমর্পণ করার দ্বারা অবিলম্বে তাদের বিতাড়িত করলেন না।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.

প্রয়োগ

এবার, আসুন কেউ এই অনুচ্ছেদটি তাদের নিজের ভাষায় পুনরায় বলুক, যেন তারা এমন একজন বন্ধুকে বলছে যে কখনও তা শোনেনি। যদি তারা কিছু বাদ দেয় বা ভুল করে কিছু যোগ করে, তাহলে আসুন তাদের সাহায্য করি। যদি তা ঘটে, তাহলে আমরা জিজ্ঞাসা করব, "গল্পে আপনি এই বিষয়টি কোথায় পেয়েছেন?"
ঈশ্বর, তাঁর চরিত্র এবং তিনি কী করেন - এই সব বিষয়ে এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
এই গল্প থেকে আমরা মানুষ সম্পর্কে, আর নিজেদের সম্পর্কে কী শিখি?
এই গল্প থেকে শেখা ঈশ্বরের সত্যকে এই সপ্তাহে আপনি আপনার জীবনে কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করার জন্য নির্দিষ্টভাবে আপনি কী করবেন?
আমাদের আবার দেখা হওয়ার আগে আপনি এই গল্প থেকে খুঁজে পাওয়া সত্য কার সঙ্গে শেয়ার করবেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা আমাদের মতো এই অ্যাপের মাধ্যমে ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চান?
আমাদের মিটিং শেষ হওয়ার আগে আসুন আমরা ঠিক করে নিই যে আমাদের পরের মিটিং কবে হবে আর কে আমাদের সেই পরবর্তী মিটিং-এ সহায়তা করবে।
আপনি যা করবেন বলেছেন তা এবারে লিখে রাখুন আর পরের বার দেখা করার আগে এই গল্পটি আরেকবার পড়ুন। আমাদের যিনি সহায়তা করবেন তিনি প্রয়োজনে সেই গল্প বা অডিওটি আরেকবার শেয়ার করে দেবেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য।

0:00

0:00