শিষ্যদের ক্ষমা করা হয়েছে

সহভাগিতা

গতবার আমাদের দেখা হওয়ার পর থেকে আপনার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ?
এই সপ্তাহে কী আপনাকে মানসিক চাপের মুখে ফেলেছে এবং কী করলে পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়?
আপনার সম্প্রদায়ের লোকদের প্রয়োজন কী কী এবং আমরা কীভাবে একে অপরের প্রকাশিত চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারব?
শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন গল্পটা কী ছিল? ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমরা কী শিখেছি?
আমাদের শেষ মিটিং এ, আপনি যা শিখেছেন তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কী করতে পেরেছেন? তা কেমন ছিল?
আগের গল্পটি থেকে আপনি কারও সঙ্গে কি কিছু শেয়ার করেছেন? তারা কীভাবে সাড়া দিয়েছেন?
আগের বারে আমরা বেশ কয়েকটি প্রয়োজন চিহ্নিত করেছিলাম এবং সেই চাহিদা মেটানোর পরিকল্পনা করেছিলাম। তা কেমন হলো?
এবার, ঈশ্বরের কাছ থেকে আজকের গল্প পড়ি...

লূক 7: 36-50

³⁶ আর একজন ফরিশী আহার করার জন্য যীশুকে নিমন্ত্রণ করল। যীশু তার বাড়িতে গেলেন এবং খাবারের সময় আসনে হেলান দিয়ে বসলেন। ³⁷ সেই নগরে একজন পাপীষ্ঠা নারী ছিল। যীশু ফরিশীর বাড়িতে খাবার খাচ্ছেন শুনে, সে একটি শ্বেতস্ফটিকের পাত্রে সুগন্ধি তেল নিয়ে এল। ³⁸ সে যীশুর পিছনে তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে চোখের জলে তাঁর পা-দুটি ভিজিয়ে দিতে লাগল। তারপর সে তার চুল দিয়ে তাঁর পা দুটিকে মুছিয়ে দিয়ে চুম্বন করল এবং সেই সুগন্ধি তেল ঢেলে দিল। ³⁹ এই ঘটনা দেখে আমন্ত্রণকর্তা ফরিশী মনে মনে ভাবল, “এই লোকটি যদি ভাববাদী হত, তাহলে বুঝতে পারত, কে তাঁকে স্পর্শ করছে এবং সে কী প্রকৃতির নারী! সে তো এক পাপীষ্ঠা!” ⁴⁰ যীশু তাকে উত্তর দিলেন, “শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে।” শিমোন বলল, “গুরুমহাশয়, বলুন।” ⁴¹ “এক মহাজনের কাছে দুজন ব্যক্তি ঋণ নিয়েছিল। একজন নিয়েছিল পাঁচশো দিনার, অন্যজন পঞ্চাশ দিনার। ⁴² তাদের কারোরই সেই পরিমাণ অর্থ ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না, তাই তিনি দুজনেরই ঋণ মকুব করে দিলেন। এখন তাদের মধ্যে কে তাঁকে বেশি ভালোবাসবে?” ⁴³ শিমোন উত্তর দিল, “আমার মনে হয়, যার বেশি ঋণ মকুব করা হয়েছিল, সেই।” যীশু বললেন, “তুমি যথার্থ বিচার করেছ।” ⁴⁴ তারপর তিনি সেই নারীর দিকে ফিরে শিমোনকে বললেন, “তুমি এই স্ত্রীলোককে দেখতে পাচ্ছ, আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, অথচ তুমি আমাকে পা-ধোওয়ার জল দিলে না। কিন্তু ও তার চোখের জলে আমার পা ভিজিয়ে দিল, আর তার চুল দিয়ে তা মুছিয়ে দিল। ⁴⁵ তুমি আমাকে একবারও চুম্বন করলে না, কিন্তু আমি এই বাড়িতে প্রবেশ করার সময় থেকেই এই নারী আমার পা-দুখানি চুম্বন করা থেকে বিরত হয়নি। ⁴⁶ তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু ও আমার পায়ে সুগন্ধি তেল ঢেলে অভিষেক করল। ⁴⁷ তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে আমাকে বেশি ভালোবেসেছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয়, সে অল্পই ভালোবাসে।” ⁴⁸ তারপর যীশু সেই নারীকে বললেন, “তোমার সব পাপ ক্ষমা করা হয়েছে।” ⁴⁹ অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল “ইনি কে, যে পাপও ক্ষমা করেন?” ⁵⁰ যীশু সেই নারীকে বললেন, “তোমার বিশ্বাসই তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে চলে যাও।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.

প্রয়োগ

এবার, আসুন কেউ এই অনুচ্ছেদটি তাদের নিজের ভাষায় পুনরায় বলুক, যেন তারা এমন একজন বন্ধুকে বলছে যে কখনও তা শোনেনি। যদি তারা কিছু বাদ দেয় বা ভুল করে কিছু যোগ করে, তাহলে আসুন তাদের সাহায্য করি। যদি তা ঘটে, তাহলে আমরা জিজ্ঞাসা করব, "গল্পে আপনি এই বিষয়টি কোথায় পেয়েছেন?"
ঈশ্বর, তাঁর চরিত্র এবং তিনি কী করেন - এই সব বিষয়ে এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
এই গল্প থেকে আমরা মানুষ সম্পর্কে, আর নিজেদের সম্পর্কে কী শিখি?
শিষ্য হওয়ার বিষয়ে এই গল্প থেকে আমরা কী শিখি?
এই গল্প থেকে শেখা ঈশ্বরের সত্যকে এই সপ্তাহে আপনি আপনার জীবনে কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করার জন্য নির্দিষ্টভাবে আপনি কী করবেন?
আমাদের আবার দেখা হওয়ার আগে আপনি এই গল্প থেকে খুঁজে পাওয়া সত্য কার সঙ্গে শেয়ার করবেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা আমাদের মতো এই অ্যাপের মাধ্যমে ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চান?
আমাদের মিটিং শেষ হওয়ার আগে আসুন আমরা ঠিক করে নিই যে আমাদের পরের মিটিং কবে হবে আর কে আমাদের সেই পরবর্তী মিটিং-এ সহায়তা করবে।
আপনি যা করবেন বলেছেন তা এবারে লিখে রাখুন আর পরের বার দেখা করার আগে এই গল্পটি আরেকবার পড়ুন। আমাদের যিনি সহায়তা করবেন তিনি প্রয়োজনে সেই গল্প বা অডিওটি আরেকবার শেয়ার করে দেবেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য।

0:00

0:00