¹ সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। ² তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান, তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান, ³ তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন। নিজের নামের মহিমায় তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন। ⁴ যদিও আমি হেঁটে যাই অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে, আমি কোনও অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি ও তোমার ছড়ি, সেগুলি আমাকে সান্ত্বনা দেয়। ⁵ আমার শত্রুদের উপস্থিতিতে তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ। তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উপচে পড়ে। ⁶ নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের সব দিন পর্যন্ত, এবং চিরকাল আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
0:00
0:00