মণ্ডলী আত্মত্যাগের সাথে দান করে

সহভাগিতা

গতবার আমাদের দেখা হওয়ার পর থেকে আপনার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে, কোন কোন বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ?
এই সপ্তাহে কী আপনাকে মানসিক চাপের মুখে ফেলেছে এবং কী করলে পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়?
আপনার সম্প্রদায়ের লোকদের প্রয়োজন কী কী এবং আমরা কীভাবে একে অপরের প্রকাশিত চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারব?
শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন গল্পটা কী ছিল? ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমরা কী শিখেছি?
আমাদের শেষ মিটিং এ, আপনি যা শিখেছেন তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি কী করতে পেরেছেন? তা কেমন ছিল?
আগের গল্পটি থেকে আপনি কারও সঙ্গে কি কিছু শেয়ার করেছেন? তারা কীভাবে সাড়া দিয়েছেন?
আগের বারে আমরা বেশ কয়েকটি প্রয়োজন চিহ্নিত করেছিলাম এবং সেই চাহিদা মেটানোর পরিকল্পনা করেছিলাম। তা কেমন হলো?
এবার, ঈশ্বরের কাছ থেকে আজকের গল্প পড়ি...

প্রেরিত 4: 32-37

³² বিশ্বাসীরা সকলেই ছিল একচিত্ত ও একপ্রাণ। কেউই তাঁর সম্পত্তির কোনো অংশ নিজের বলে দাবি করত না। কিন্তু তাদের যা কিছু ছিল, তা সকলের সঙ্গে ভাগ করে নিত। ³³ প্রেরিতশিষ্যেরা মহাপরাক্রমের সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান সম্পর্কে সাক্ষ্য দিতে লাগলেন এবং প্রচুর অনুগ্রহ তাদের সকলের উপরে ছিল। ³⁴ তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত ছিল না। কারণ, সময়ে সময়ে, যাদের জমি বা বাড়িঘর ছিল, তারা সেগুলি বিক্রি করে, সেই বিক্রি করা অর্থ এনে ³⁵ প্রেরিতশিষ্যদের চরণে রাখত। পরে যার যেমন প্রয়োজন হত, তাকে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হত। ³⁶ আর যোষেফ নামে সাইপ্রাসের একজন লেবীয়, যাঁকে প্রেরিতশিষ্যেরা বার্ণবা (নামটির অর্থ, উৎসাহের সন্তান) নামে ডাকতেন, ³⁷ তাঁর মালিকানাধীন একটি জমি তিনি বিক্রি করে সেই অর্থ নিয়ে এলেন ও প্রেরিতশিষ্যদের চরণে তা রাখলেন।

2 করিন্থীয় 8: 1-15

¹ এখন ভাইবোনেরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলিকে ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেছেন, আমরা চাই, তোমরা সে সম্পর্কে অবহিত হও। ² কষ্টের চরম পরীক্ষার মধ্যেও তাদের আনন্দের উচ্ছ্বাস ও নিদারুণ দারিদ্র্য, প্রচুর দানশীলতায় উপচে পড়েছে। ³ কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, তারা তাদের সাধ্যমতো, এমনকি, সাধ্যেরও অতিরিক্ত পরিমাণে, দান করেছে। তারা নিজেদের ইচ্ছায় প্রবল আগ্রহের সঙ্গে, পবিত্রগণের এই সেবায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য আমাদের মিনতি জানিয়েছে। তারা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে কাজ করল। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারা প্রথমে প্রভুর, পরে আমাদেরও কাছে নিজেদের প্রদান করল। তাই আমরা তীতকে অনুরোধ করলাম, তোমাদের মধ্যে সেই অনুগ্রহের কাজ শেষ করার জন্য, যা তিনি আগেই শুরু করেছিলেন। কিন্তু যেমন তোমরা সব বিষয়ে উৎকর্ষ লাভ করছ—বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সম্পূর্ণ আন্তরিকতায় ও ভালোবাসায়, যা তোমাদের মধ্যে আমরা উদ্দীপিত করেছি—দেখো, দান দেওয়ার ক্ষেত্রে এই অনুগ্রহেও তোমরা যেন উৎকর্ষ লাভ করো। আমি তোমাদের আদেশ করছি না, কিন্তু অপর মানুষদের আন্তরিকতার সঙ্গে তুলনা করে আমি তোমাদের ভালোবাসার সততাকে পরীক্ষা করতে চাই। কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো যে, তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো। ¹⁰ আর এ বিষয়ে তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, সে সম্পর্কে আমার পরামর্শ এই: গত বছর, তোমরা যে কেবলমাত্র প্রথমে দান করেছিলে, তা নয়, কিন্তু তা করার আগ্রহও প্রকাশ করেছিলে। ¹¹ এখন সেই কাজ সম্পূর্ণ করো, যেন তা করার জন্য তোমাদের আগ্রহ তোমাদের সামর্থ্য অনুযায়ী তা সম্পন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ¹² কারণ আগ্রহ যদি থাকে, তবে যার যা আছে, সেই অনুযায়ী দান গ্রহণযোগ্য হয়, তার যা নেই, সেই অনুযায়ী নয়। ¹³ আমাদের ইচ্ছা এই নয় যে অন্যেরা স্বস্তি বোধ করে এবং তোমরা প্রবল চাপ অনুভব করো, কিন্তু যেন সাম্যভাব বজায় থাকে। ¹⁴ বর্তমানে তোমাদের প্রাচুর্যে তাদের যা প্রয়োজন, তা পূরণ করবে, যেন তার পরিবর্তে, তাদের প্রাচুর্য সময়মতো তোমাদের প্রয়োজন পূরণ করবে। তখনই সমতা বজায় থাকবে, ¹⁵ যেমন লেখা আছে, “যে বেশি পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব বেশি ছিল না, এবং যে কম পরিমাণে কুড়িয়েছিল তার কাছেও খুব কম ছিল না।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™, অডিও সংস্করণ সর্বস্বত্ব ℗ 2022 Biblica, Inc., Davar Partners International, Hosanna এবং সংরক্ষিত Biblica® Open Bengali Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2022 Biblica, Inc.; Davar Partners International; and Hosanna Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 1997, 2005, 2017, 2020 Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.

প্রয়োগ

এবার, আসুন কেউ এই অনুচ্ছেদটি তাদের নিজের ভাষায় পুনরায় বলুক, যেন তারা এমন একজন বন্ধুকে বলছে যে কখনও তা শোনেনি। যদি তারা কিছু বাদ দেয় বা ভুল করে কিছু যোগ করে, তাহলে আসুন তাদের সাহায্য করি। যদি তা ঘটে, তাহলে আমরা জিজ্ঞাসা করব, "গল্পে আপনি এই বিষয়টি কোথায় পেয়েছেন?"
ঈশ্বর, তাঁর চরিত্র এবং তিনি কী করেন - এই সব বিষয়ে এই গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
এই গল্প থেকে আমরা মানুষ সম্পর্কে, আর নিজেদের সম্পর্কে কী শিখি?
এক মণ্ডলী হওয়ার বিষয়ে এই গল্প থেকে আমরা কী শিখি?
এই গল্প থেকে শেখা ঈশ্বরের সত্যকে এই সপ্তাহে আপনি আপনার জীবনে কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ করার জন্য নির্দিষ্টভাবে আপনি কী করবেন?
আমাদের আবার দেখা হওয়ার আগে আপনি এই গল্প থেকে খুঁজে পাওয়া সত্য কার সঙ্গে শেয়ার করবেন? আপনি কি এমন কাউকে চেনেন যারা আমাদের মতো এই অ্যাপের মাধ্যমে ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চান?
আমাদের মিটিং শেষ হওয়ার আগে আসুন আমরা ঠিক করে নিই যে আমাদের পরের মিটিং কবে হবে আর কে আমাদের সেই পরবর্তী মিটিং-এ সহায়তা করবে।
আপনি যা করবেন বলেছেন তা এবারে লিখে রাখুন আর পরের বার দেখা করার আগে এই গল্পটি আরেকবার পড়ুন। আমাদের যিনি সহায়তা করবেন তিনি প্রয়োজনে সেই গল্প বা অডিওটি আরেকবার শেয়ার করে দেবেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য।

0:00

0:00